সোমবার, 23 ফেব্রুয়ারি 2026
logo
প্রথম পাতা
    ম্যাগাজিন

    ঠিকানা

    কাব্যকস ভবন, লেভেল-৪ ৩/ডি কারওয়ান বাজার, তেজগাঁও, ঢাকা

    সম্পাদক ও প্রকাশক

    হাসান মাহমুদ

    যোগাযোগ

    ফোনঃ

    ফ্যাক্সঃ ৮১৮৯৭৩৫

    ইমেইলঃ

    ফলো করুন

    © 2026 স্বত্ব | সময় পূর্বাপর সংরক্ষিত

    গোপনীয়তা নীতিআমাদের সম্পর্কেযোগাযোগ

    কারিগরি সহায়তায় Semicolon IT Solutions

    নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে যা বললেন সালাহউদ্দিন
    new add
    Hello world

    নাহিদের ক্ষমা চাওয়ার আহ্বানে যা বললেন সালাহউদ্দিন

    জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার যে আহ্বান জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তার প্রতিক্রিয়া জানিয়েছেন এই বিএনপি নেতা।
    প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক 10/19/2025
    Share :

    জুলাই সনদ সই করার দিনে দাবি পূরণে বিক্ষোভে নামা ‘জুলাই যোদ্ধাদের’ নিয়ে বক্তব্যের জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদকে ক্ষমা চাওয়ার যে আহ্বান জানিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তার প্রতিক্রিয়া জানিয়েছেন এই বিএনপি নেতা।

    আজ শনিবার বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় সালাহউদ্দিন আহমদ বলেন, দাবি পূরণ হওয়ার পরও ‘জুলাই যোদ্ধা’ নাম নিয়ে গতকাল জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান বানচালের চেষ্টা হয়েছিল।

    সালাহউদ্দিন আহমদ বলেন, ‘...সুযোগটা জাতীয় সংসদের সেই সাউথ প্লাজায় কিছু কিছু আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী নিয়েছে। তারা নাম ধারণ করেছে জুলাই যোদ্ধার। জুলাই যোদ্ধা নাম দিয়ে, নামটা তারা সুযোগে ব্যবহার করেছে এবং সেই ফ্যাসিস্ট বাহিনী গতকালকের অনুষ্ঠানকে কলঙ্কিত করার জন্য, পারলে বানচাল করার জন্য চেষ্টা করেছে।’

    সালাহউদ্দিন দাবি করেন, তাঁর বক্তব্যকে অপব্যাখ্যা করে ‘জুলাই যোদ্ধাদের’ আওয়ামী লীগের ‘দোসর’ বলার দায় তাঁর ওপর চাপানো হচ্ছে।

    আপনার মূল্যবান মতামত দিন

    Name: Gowtam kumar

    Comment: nice comment

    Name: Gowtam kumar

    Comment: vary good comment

    সম্পর্কিত খবর
      জুলাই যোদ্ধাদের ‘স্বৈরাচারের দোসর’ বলা গুরুতর অসৌজন্যতা: জামায়াত আমির
    • জুলাই যোদ্ধাদের ‘স্বৈরাচারের দোসর’ বলা গুরুতর অসৌজন্যতা: জামায়াত আমির
    • সাকিব ব্যর্থ, তবে দল জিতেছে
    • সাকিব ব্যর্থ, তবে দল জিতেছে

    সম্পর্কিত খবর

    ফুটবলার ছাড়তে কিংসকে অনুরোধ করবে বাফুফে!

    ফুটবলার ছাড়তে কিংসকে অনুরোধ করবে বাফুফে!