সোমবার, 23 ফেব্রুয়ারি 2026
logo
প্রথম পাতা
    ম্যাগাজিন

    ঠিকানা

    কাব্যকস ভবন, লেভেল-৪ ৩/ডি কারওয়ান বাজার, তেজগাঁও, ঢাকা

    সম্পাদক ও প্রকাশক

    হাসান মাহমুদ

    যোগাযোগ

    ফোনঃ

    ফ্যাক্সঃ ৮১৮৯৭৩৫

    ইমেইলঃ

    ফলো করুন

    © 2026 স্বত্ব | সময় পূর্বাপর সংরক্ষিত

    গোপনীয়তা নীতিআমাদের সম্পর্কেযোগাযোগ

    কারিগরি সহায়তায় Semicolon IT Solutions

    পাকিস্তানের এশিয়া কাপ দলে নেই বাবর-রিজওয়ান
    new add
    Hello world

    পাকিস্তানের এশিয়া কাপ দলে নেই বাবর-রিজওয়ান

    রোববার আফগানিস্তান ও আবর আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি, যে দলটি এশিয়া কাপের জন্যও প্রযোজ্য।
    প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক 10/16/2025
    Share :

    রোববার আফগানিস্তান ও আবর আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি, যে দলটি এশিয়া কাপের জন্যও প্রযোজ্য।

    ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হবে শারজায় ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এর পরপরই এশিয়া কাপ-২০২৫ আয়োজন করা হবে আবুধাবি ও দুবাইয়ে ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

    অলরাউন্ডার সালমান আলি আগা ১৭ সদস্যের দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। দলে রাখা হয়েছে অভিজ্ঞ ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফকে। এছাড়া তরুণ সাইম আইয়ুব, খুশদিল শাহ ও হুসেইন তালাতও জায়গা পেয়েছেন।

    স্কোয়াডে আরও আছেন মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হাসান আলি, হাসান নবাজ। বাকি তিনজন হলেন সাহিবজাদা ফারহান, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম।

    স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে বাবরের বাদ পড়ার কারণ ব্যাখ্যা করেছেন পাকিস্তানের সাদা বলের হেড কোচ মাইক হেসন। হেসন জানান, ‘বাবরের মতো একজন ব্যাটারকে বাদ দেওয়া সত্যিই কঠিন সিদ্ধান্ত ছিল। তবে নির্বাচকরা তার সঙ্গে বিষয়টি খোলাখুলি আলোচনা করেছেন। টিম ম্যানেজমেন্ট চায় বাবর যেন তার স্ট্রাইক রেট বাড়ায় এবং স্পিনের বিপক্ষে খেলার মানোন্নয়ন করে।’

    বাবরকে আশার বাণীও শুনিয়েছেন হেসন। তিনি জানান, বাবরের জন্য এখনও দলে ফেরার সুযোগ খোলা আছে। আসন্ন বিগ ব্যাশ লিগে (বিবিএল) ভালো পারফরম্যান্স করতে পারলে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে জায়গা ফেরত পাবেন তিনি।

    হেসনের ভাষায়, ‘বাবর আজমের জন্য সুযোগ আছে বিবিএল খেলার এবং নিজেকে প্রমাণ করার। টি-টোয়েন্টিতে যেসব জায়গায় উন্নতির প্রয়োজন, সে সেগুলো চিহ্নিত করেছে। সে এতটাই ভালো খেলোয়াড় যে আমরা তাকে বিবেচনায় না রাখার কথা ভাবতে পারি না। আমরা শুধু চাই, সে স্পিনের বিপক্ষে ও স্ট্রাইকরেটের দিক থেকে আরও উন্নতি করুক। সে কঠোর পরিশ্রম করছে। যদি বাবর ও রিজওয়ান অন্যদের মতো পারফর্ম করে, তবে অবশ্যই তারা আবার দলে ফিরবে।’

    স্কোয়াড ঘোষণার পর সংবাদ সম্মেলনে সালমান মির্জাকে স্কোয়াডে রাখার কারণ জানান পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন। তিনি বলেন, আমরা সালমান মির্জাকে রেখেছি তার বাংলাদেশ সফরের পারফরম্যান্সের কারণে। ৩১ বছর বয়সী এই পেসার সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছিলেন। তিন ম্যাচে মোট ৭টি উইকেট নিয়েছেন ৫.২১ ইকোনমি রেটে।

    ত্রিদেশীয় সিরিজ ও এশিয়া কাপের জন্য পাকিস্তান স্কোয়াড:

    সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

    আপনার মূল্যবান মতামত দিন

    সম্পর্কিত খবর
      হাড়কাঁপানো নিউ ইয়ারই কি অপেক্ষায় বর্ষশেষের দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া তীব্র শৈত্যপ্রবাহ আর
    • হাড়কাঁপানো নিউ ইয়ারই কি অপেক্ষায় বর্ষশেষের দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া তীব্র শৈত্যপ্রবাহ আর
    • পলিটিকস একজন শিল্পীর জন্য খুবই খারাপ: শখ
    • পলিটিকস একজন শিল্পীর জন্য খুবই খারাপ: শখ
    • লিটনদের পাওয়ার হিটিং বাড়াতে প্রো-ভেলোসিটি ব্যাট
    • লিটনদের পাওয়ার হিটিং বাড়াতে প্রো-ভেলোসিটি ব্যাট

    সম্পর্কিত খবর

    জামায়াতের সঙ্গে সমঝোতা করতে গিয়ে সংকটে এনসিপি

    জামায়াতের সঙ্গে সমঝোতা করতে গিয়ে সংকটে এনসিপি

    পাকিস্তানের না, এশিয়া কাপ হকিতে বাংলাদেশ

    পাকিস্তানের না, এশিয়া কাপ হকিতে বাংলাদেশ

    অ-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ১৬ দল চূড়ান্ত

    অ-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ১৬ দল চূড়ান্ত

    সাকিব ব্যর্থ, তবে দল জিতেছে

    সাকিব ব্যর্থ, তবে দল জিতেছে

    মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও থাকছেন বাংলাদেশি জেসি

    মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও থাকছেন বাংলাদেশি জেসি

    সোমবার ঢাকায় আসছেন অ্যালেক্স মার্শাল

    সোমবার ঢাকায় আসছেন অ্যালেক্স মার্শাল